ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:২৫

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে উদয় বৈদ্য (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির পাশে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের মৃত হাজরা বৈদ্যের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় রাস্তার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের স্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিকভাবে মরদেহ দাহ করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

T.A.S / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার