ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:১২

‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান ও ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা।

এ সময় উপজেলার চারটি ইউনিয়নের ৪ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় এবং সারাবছর সবচেয়ে বেশি ইঁদুর নিধন করা কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে কামারখন্দের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিশু আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রান্তিক কৃষক, শিক্ষক প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম