ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মিরাজ সেঞ্চুরিটা ডিজার্ভ করত : মার্করাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:৩৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র ২৬ মিনিটের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। গতকাল ৮৭ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ এদিন আউট হয়েছেন ৯৭ রানে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মিরাজ। ম্যাচটা শেষমেশ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে মিরাজের এমন দুর্দান্ত ইনিংস নিয়ে বিপক্ষ দলের অধিনায়ক এইডেন মার্করামও প্রশংসায় ভাসিয়েছেন তাকে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘(বাংলাদেশ কঠিন সময় দিয়েছে কি না) হ্যাঁ অবশ্যই। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’

বাংলাদেশকে হারাতে পেরে অবশ্য খুশি মার্করাম, ‘অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হল, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন এটি দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা বেশ খুশি।'

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা