ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের মৌলিক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:৪৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আগুন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ও সামাজিক সংগঠন যুব স্কোয়াড রাইডার্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদ, শিক্ষক মইনুল ইসলাম মাহমুদ, আজিজুল ইসলাম, যুব রেড স্কোয়াড রাঙ্গুনিয়ার সভাপতি মো. ফরহাদ, সংবাদকর্মী ইসমাঈল হোসেন প্রমুখ। 

মহড়া প্রদর্শনে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া ফায়ার টিমের সদস্য মো. রমজান, সুমন বিশ্বাস, সালমান আলী, বিজয় মোল্লা।

T.A.S / জামান

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা