ঘূর্ণিঝড় দানার প্রভাব শরণখোলায় ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাতে জনজীবনে স্থবিরতা
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সারাদিন থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। মাঝে মাঝে দমকা বাতাস বইছে। অপরদিকে, সাগরের জোয়ারে দুবলারচর প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাগরের জোয়ারে দুবলারচরের বনাঞ্চল প্লাবিত হয়েছে। সাগর উত্তাল রয়েছে। বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে, বৃহস্পতিবার ভোর থেকে শরণখোলা অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। জীবনযাত্রা থমকে গেছে। উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলায় ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষতি এড়াতে সাইক্লোন শেল্টার প্রস্তুতসহ প্রয়োজনীয় সামগ্রী ও শুকনা খাবার মজুদ রাখা হয়েছে।
T.A.S / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ