প্যারা অলিম্পিকে স্বর্ণ জিতে আভানির ইতিহাস
টোকিওতে চলতি প্যারা অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারতের শ্যুটার আভানি লেখারা। প্রথম ভারতীয় নারী হিসেবে প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড গড়েছেন আভানি।
২০১২ সালে গাড়ি দুর্ঘটনায় মেরুদণ্ডে দীর্ঘমেয়াদি আঘাত পেয়েছিলেন আভানি। সেই তিনিই এবার ২৪৯.৬ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ড গড়ে নিজ দেশকে এনে দিয়েছেন চলতি প্যারা অলিম্পিকের প্রথম স্বর্ণ।
সব মিলিয়ে ভারতের পক্ষে প্যারা অলিম্পিকে চতুর্থ স্বর্ণ জিতেছেন আভানি। তার আগে ১৯৭২ সালে সাঁতারু মুরলিকান্ত পেটকার, ২০০৪ ও ২০১৬ সালে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া এবং ২০১৬ সালে হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু জিতেছিলেন স্বর্ণ।
ইতিহাস গড়ার পথে ২০১৬ সালের রিও অলিম্পিকে স্বর্ণ জয়ী চীনের কুইপিং ঝাঙকে পরাজিত করেছেন আভানি। আসাকা শ্যুটিং রেঞ্জে ২৪৮.৯ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন কুইপিং। এই ইভেন্টে ব্রোঞ্চ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইরিনা শেচনিক (২২৭.৫ পয়েন্ট)।
এটিই আভানির প্রথম আন্তর্জাতিক পদক। এর আগে ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন তিনি। আভানির স্বর্ণ জেতার দিন আরো দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি