হাইমচরে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক হাইমচরের বন্যার্তদের মাঝে টেউটিন, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চলমান বন্যাপরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় সেনাবাহিনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ পাঙ্গণে বন্যাদুর্গত কিছুসংখ্যক অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, ত্রাণ ও নগদ অর্থ প্রদান করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন- হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনির প্রমুখ।
উল্লেখ্য, হাইমচর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে জেলাজুড়ে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যাদুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণসামগ্রী, রবিশস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলায়ও চলমান থাকবে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার