ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছার দিনমজুর সহিলের মাথা গোঁজার ঠাঁই মিশে গেছে ঘূণিঝড়ে


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৫৩

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় দিনমজুর সহিল উদ্দিনের মাথা গোঁজার একমাত্র থাকার ঘরটি ভেঙে পড়েছে। রাতে থাকার জন্য তাই কোনোরকম জোড়াতালি দিয়ে নিদারুণ কষ্ট লাঘবে খুঁজে ফিরছেন চাপা পড়া কাঁথা-বালিশ।

উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গ্রামপুলিশ ইছার উদ্দিনের ছেলে অসহায় সহিল উদ্দিন। পেশায় তিনি একজন দিনমজুর। পরের জমিতে কাজ করে চলে তার সংসার। স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা তার একার আয়ের ওপর নির্ভরশীল। সব সময়  অতিকষ্টে ও দুঃখে কাটে তার জীবন। এমতাবস্থায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ও ভারি বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘর ভেঙে পড়ে। আর বসবাসের একমাত্র ঘর ভেঙে পড়ায় বর্তমানে পরিবারের সদস্যেদের নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার মতো উপক্রম হয়েছে। এখন আমি কী করব তা ভেবে পাচ্ছি না। নতুন করে যে ঘর বাঁধব, সে অর্থ পাব কোথায়? এখন একমাত্র ভরসা আল্লাহর ওপর। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরিব-অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে অসহায় হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া অসহায় এই পরিবারের পক্ষে একটি ঘর তৈরি করা অসম্ভব।

গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। সরকারি বরাদ্দ এলে তাকে সহযোগিতা করা হবে।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত