পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অর্ধেক অনুপস্থিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণের জন্য আবেদন করেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১টি কেন্দ্রে ৪ হাজার পরিক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন, অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%।
বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা