নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামলা, আটক ২
নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহতের ঘটনায় থানায় এজাহার দাখিলের পর সেনা সদস্যরা নূরুল ইসলাম (৬০) ও সোহেল রানা হীরাকে (৩৪) আটক করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকার নিজ বাসভবন থেকে সেনা সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে নূরুল ইসলাম ও নূরুল ইসলামের ছেলে সোহেল রানা হীরা।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, কামরুজ্জামানের পক্ষে থানায় এজাহার দাখিল করা হলে সেনা সদস্য ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও সোহেল রানা হীরাকে আটক করে থানায় নিয়ে আসেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার