মাগুরায় জেলা পুলিশের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইনসের ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস অ্যাকাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান, এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশের ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। সারাদেশে ভালো দাবাড়ু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
T.A.S / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’