চুরি-ডাকাতি ও ছিনতাই আতঙ্কে আক্কেলপুরবাসী
জয়পুরহাটের আক্কেলপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি ও ছিনতাই। গত ১৬ দিনে পৃথক স্থানে ঘটেছে ৯টি চুরি, ডাকাতি ও ছিনতায়ের ঘটনা। এতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নিরাপত্তাহীনতায় বাড়িতে রাতযাপন ও রাস্তায় চালাচল করছেন আক্কেলপুরের জনসাধারণ ও চালকরা।
জানা গেছে, গত ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উপজেলার পৃথক স্থানে ঘটেছে ৯টি চুরি, ডাকাতি ও ছিনতায়ের ঘটনা। এরমধ্যে গত ১০ অক্টোবর রাত ৮টায় গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী এলাকায় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে মারধর করে ইজিবাইক ছিনতাই, গত ১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে পথ অবরোধ করে ইজিবাইকের চালক ও এক যাত্রীকে মারধর করে বেঁধে রেখে ইজিবাইক ও যাত্রীর সকল মালামাল ছিনতাই, গত ১৮ অক্টোবর রাতে পৌর এলাকার মানিকপাড়া গ্রামে একটি বাড়ির সব সদস্যদের বেঁধে রেখে ডাকাতি, গত ১৯ অক্টোবর রাতে পৌর এলাকার স্টেশন রোডে একটি মোবাইলের দোকানের পেছনের অংশের টিন কেটে ভেতরে ঢুকে মোবাইল চুরির ঘটনা ঘটে।
এছাড়া গত ২২ অক্টোবর রাত ৮টায় পৌর এলাকার মানিকপাড়া রাস্তায় পথ অবরোধ করে মারধর করে টাকা ছিনতাই, গত ২৩ অক্টোবর সোনামুখী ইউনিয়নের শান্তির মোড় ও শিমুলতলী এলাকা থেকে রাতে পৃথক দুটি বাড়ির তালা কেটে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি, ২৪ অক্টোবর রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড়ের উত্তরে রাস্তার পাশের গাছ কেটে পথ অবরোধ করে ডাকাতিরর চেষ্টা এবং ২৫ অক্টোবর ভোরে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকায় পথ অবরোধ করে মারধর করে বেঁধে রেখে দুটি ইজিবাইক ও একটি ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করা হয়েছে।
আরো জানা গেছে, অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় নিজ দায়িত্বে পাহারার ব্যবস্থা করেছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এসব বিষয়ে আলোচনা-সমালোচনা। পুলিশি ডিউটি বাড়ানোর পাশাপাশি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে আক্কেলপুর থানা, গ্রেফতার করা হয়েছে অনেককে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো মালামাল উদ্ধার হয়নি।
ইজিবাইকচালক আবু সাইদ বলেন, শুক্রবার ভোরে কাঁচামাল নিয়ে নঁওগা যাওয়ার সময় কাদোয়া বটতলীতে দড়ি দিয়ে পথ অবরোধ করে মারধর করে বেঁধে রেখে আমারসহ মোট তিনটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানসহ মালামাল ছিনতাই করা হয়েছে।
গরুর মালিক এরশাদ আলী সরদার বলেন, রাতে আমার বাাড়ির তালা কেটে তিনটি গরু বের করেছিল প্রায় ৮-১০ ব্যক্তি। পরে বুঝতে পেরে চিৎকার করলে তারা দুটি গরু রেখে একটি গরু পিকআপভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়। একই রাতে শান্তির মোড় থেকেও একটি গরু চুরি হয়েছে।
শান্তির মোড় এলাকার কৃষক জামাল উদ্দীন বলেন, বর্তমানে রাত হলেই গরু-ছাগল নিয়ে খুব চিন্তায় থাকি। সবদিকে চুরি-ডাকাতি বেড়ে গেছে।
আটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবলুর রহমান বলেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা গাড়িচালকরা গাড়ি হারানোর আতঙ্কে রয়েছি। সন্ধ্যা হলেই অধিকাংশ চালক বাড়ি চলে যাচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এসব বিষয়ে নজরদারি বাড়ানো হয় এবং কার্যকারী পদক্ষেপ নেয়া হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ধরনের অপরাধপ্রবণতা রোধে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। ঘটনাগুলো তদন্তসাপেক্ষে অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
T.A.S / জামান
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন