কামারখন্দে চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
সিরাজগঞ্জের কামারখন্দে চুরির মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউপি সদস্য মো. কোরবান আলী নুর মোহাম্মাদের ছেলে। তিনি উপজেলার ঝাঐলের ১নং ওয়ার্ডের সদস্য। গ্রেফতার বাকি দুজন তার সহযোগী। তারা হলেন- টাঙ্গাইলের কালিহাতী থানার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মো. সজিব (১৯) এবং সিরাজগঞ্জ সদর থানার কান্দাপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ (২৪)।
পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ ২৪টি মামলা রয়েছে। সবশেষ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, কোরবান আলীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
T.A.S / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার