হরিরামপুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা
মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।
তিনি বলেন, ইজারাদারকে আমরা বলেছি বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না। বালুমহালের সীমানা নিয়ে যদি তাদের বিভ্রান্তি থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবারো এলাকা বুঝিয়ে দেব। যেভাবে বৈধ সীমানায় বালু উত্তোলন হচ্ছে, তার বাইরে যেন না যায়, সেদিকে লক্ষ্য রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তোলে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
T.A.S / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied