ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বিধবার বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১১:৪৬

পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জমি দখল করে খতেজা নামে এক বিধবার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বিধবার জমি দখলে নেয় প্রতিবেশী কুদ্দুসসহ তার পরিবারের লোকজন ও স্বজনরা। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় ভুক্তভোগী বিধবা খতেজা ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী খয়বর, আব্দুল কুদ্দুস, নবর আলী ও ছবর আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বিধবা খতেজার। গত ২২ অক্টোবর মঙ্গলবার খতেজা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন সন্ধ্যা ৭টার দিকে বাড়ির চতুর্দিকে থাকা বাঁশের বেড়া উপড়ে ফেলে। এ সময় বাড়িতে থাকা বিধবার পুত্রবধূ দুটি শিশুসন্তানসহ ভয়ে বের হতে পারেননি। প্রতিপক্ষ উত্তর ও পশ্চিমে বেড়া ও ঘর তৈরি করে চতুর্দিকে সিমেন্টের খুঁটিসহ জালের বেড়া দেয়।

আরো জানা গেছে, এ বিষয়ে গত ২৩ অক্টোবর বুধবারে পঞ্চগড় সদর থানায় অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে বাড়িতে আগুন দেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি ঘর পুড়ে যায়।

বিধবা খতেজা বলেন, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা এভাবে অত্যাচার চালাচ্ছে। তারা অন্যায়ভাবে আমার বসতভিটার জমি দখল করে। তারা যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কুদ্দুস জানান, আমরা জমি দখল করেছি এটা সত্য। তবে বাড়িতে আমরা আগুন লাগাইনি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী মণ্ডল বলেন, অভিযোগ পেযেছি। তদন্তে গিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জামান / জামান

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ