নাগরপুরে সমন্বয়ক পরিচয় দেয়া মাহির ফয়সাল মায়ের দেয়া মামলায় গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুরে নিজেকে সমন্বয়ক দাবি করা মাহির ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাহিরের মা শামীমা আক্তারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাহির এলাকার বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। বিভিন্ন এলাকায় গিয়ে মারামারিও করে এবং গত ২৪ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে। মাহিরের মা এসব করতে বাধা দিলে সে উত্তেজিত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নিজের মাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে খুন করার উদ্দেশ্য হাতের কাছে থাকা কাঠের চলা দিয়ে তার মায়ের শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে এবং পরে ঘরে থাকা বটি দা নিয়ে খুন করতে গেলে ভয়ে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে মাহিরের মা নিজে বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
অন্যদিকে মাহির নিজেকে নাগরপুরের সমন্বয়ক দাবি করে সদর বাসস্ট্যান্ডের কলা ব্যবসায়ী মো. শুভ মিয়ার (১৭) কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় মাহির ছাত্র-ছাত্রীদের নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবে বলে হুমকি দেন এবং তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে কলা কাটার কাস্তে দিয়ে শুভর কপালে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে আহত শুভর ভাই সবুজ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাহির ফয়সাল নেশাগ্রস্ত হয়ে তার মাকে মারধর করেন এবং তিনি নাগরপুর বাসস্ট্যান্ডের কলা ব্যবসায়ী শুভ মিয়ার কাছে সমন্বয়ক পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে কাস্তে দিয়ে গুরতর জখম করেন। এমতাবস্থায় মাহিরের মা শামীমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাহির ফয়সালকে গ্রেফতার করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, মাহির ফয়সাল নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে।
জামান / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল