চন্দনাইশে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬) অক্টোবর সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় আবরারুল ইসলাম আবিদের সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌর ছাত্রসেনার সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাজী সাঈদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. কমরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, পৌর ছাত্রসেনার সাবেক সভাপতি মো. এহাছানুল হক, ফোরকান উদ্দিন, আবদুল করিম, পৌর ছাত্রসেনা নেতা আবদুল নবী, মো. আসিফ, আবদুল কাদের জুয়েল, জোবাইরুল ইসলাম শরীফ, হাফেজ শহীদুল ইসলাম, মো. ইসমাইল, মো. মারুফ, আফতাব উদ্দিন প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, আপনার ছেলে-মেয়েদের আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে ধর্মীয় ও মেধা বৃত্তির কোনো বিকল্প নেই। আপনার ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান