সমন্বিত কৃষিগুচ্ছের রেজাল্ট ৩০ অক্টোবর
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৯ শতাংশ, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বনিম্ন।
সমন্বিত কৃষি ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এ বছর মোট ৩ হাজার ৭১৮টি আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এরমধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮১১ জন।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট আটটি প্রধান কেন্দ্রে এবং তিনটি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম ব্যতীত বাকি আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মূল কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উপকেন্দ্র করে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এবছর নেতৃত্বে দিচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়।
গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এএসএম লুৎফুল রাহমান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার কিছুটা কম ছিল। ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
কৃষিগুচ্ছেের ৩ হাজার ৭১৮ টি আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ১১১৬ টি,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮ টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালে ১৫০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ টি আসন বিদ্যামান রয়েছে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে এবং ৯ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেন কৃষি গুচ্ছের ভর্তি কমিটি।
জামান / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য