জবি শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মো. ইকবাল হোসেন শিকদার এবং সেক্রেটারি হিসেবে মো. আসাদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির ঘোষণা দেয়া হয়।
অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল ইসলাম। এছাড়া বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক পদে মো. শাওন সরদার ও দাওয়াহ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ ও আইন সম্পাদক পদে মো. সোহাগ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম। এছাড়া ওই দিনই প্রচার সম্পাদক হিসেবে প্রকাশিত হয় মো. ইব্রাহিম আলীর নাম। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেন শিকদার বিভাগে সাফওয়ান নামে পরিচিত ছিলেন।
সেক্রেটারি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের শিক্ষার্থী। প্রচার সম্পাদক ইব্রাহিম আলী রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য