নগরকান্দায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ শেখ (১৯)। ওই ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনার গ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি করেন।
সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলার আসামির তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, দৈনিক খোলা কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে নগরকান্দা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা