হরিরামপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে উপজেলার গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়নের ১৫০০ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের প্রতিনিধি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ড. সাজ্জাদ হায়দার, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লাভলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মাঝে উপজেলা যুবলীগ নেতা পিয়াস চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মো. লুতফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মির্জা সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার