ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:২১

মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট ১৩ মামলার আসামি তাহিন শেখকে (২৬) গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নির্দেশে ও এসআই সাজিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে টুঙ্গিপাড়া থানার একটি চৌকস টিম আলোচিত আসামি তাহিন শেখকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে গ্রেপ্তার করে। তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। 

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি আরো বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জামান / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ