রাঙ্গুনিয়ায় জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী।
রাঙ্গুনিয়া উপজেলা যুব বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের আমির মো. হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন, মাওলানা শাহ আলম, মাস্টার আবদুল গফুর, ইকরাম হোসেন, মাস্টার মো. আরিফ, উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল আকবর আলী, কাজী রিয়াদ প্রমুখ।
সমাবেশে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সেক্রেটারিসহ অন্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন