ঢাকা বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নাচোলে শিক্ষক রিপনের প্রেমে মত্ত ছাত্রী, পাহাড়সম অভিযোগ এলাকাবাসীর


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৪:১৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের সহকারী শিক্ষক মো. রিপন ইসলামের বিরুদ্ধে ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ও বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে ছাত্র-জনতা ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার এবং প্রতিষ্ঠানটির সভাপতি নীলুফা সরকারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করে, আমাদের দশম শ্রেণিতে এত শিক্ষার্থী থাকা সত্ত্বেও কেন একজন ছাত্রীর সাথে রিপন স্যারের এমন সম্পর্ক হবে? স্যার তাকে পোশাক-আশাক, বোরখা-কলম ও মগ উপহার দেয়। স্কুল থেকে ঘুরতে গেলে তার হাত ধরে ছবি তোলেন। শুধু তাকে নিয়েই ঘোরাঘুরি করেন এবং বাইকে করে পার্কেও ঘুরতে যান। আমাদের প্রশ্ন হচ্ছে- ক্লাসে তো আরো হতদরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে, তাদের কেন উপহার দেন না, ঘুরতে নিয়ে যান না, টাকা ছাড়াই প্রাইভেট পড়ান না? সাংবাদিকদের সামনে ভিডিও বক্তব্যে রিপন মাস্টারের এমন হাজারো অভিযোগ তুলে ধরে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরো বলে, একজন শিক্ষক হচ্ছে দ্বিতীয় বাবা-মা অর্থাৎ অভিভাবকের মতো। আমাদের স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক শিক্ষক ছিলেন এবং বর্তমানেও আছেন। কই তাদের বিরুদ্ধে তো ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অভিযোগ সম্পর্কে স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত রিপন মাস্টার বিবাহিত। বাড়ি তানোর থানায়। তার স্ত্রী ও সন্তান আছে। স্কুলে যোগদানের পর তিন বছর পেরিয়ে গেলেও পরিবার ছাড়াই থাকেন ভাড়া বাসায়। প্রাইভেট পড়ার ফাঁকেই ছাত্রীদের সাথে রঙ্গলিলা ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মাস্টারের এমন নোংরা আচরণের জন্য একাধিক জায়গায় প্রাইভেট পড়া ও বাসা বদল করার অভিযোগ রয়েছে।

মাসখানেক আগে রিপন মাস্টারের সাথে ছাত্রীর অনৈতিক সম্পর্কের ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজনসহ বিদ্যালয়ের বর্তমান ও সাকেব ছাত্র ও জনতার সাথে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তিও হয়। ওই ঘটনার পর দুশ্চরিত্র ও লম্পট মাস্টার একটি মাধ্যমে দফারফার প্রস্তাব পাঠান। পরে তাতে রাজি না হলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করে বলেন, তোমরা জানো আমার ভাই একজন ইউএনও, আমি তোমাদের ওপর মানহানির মামলা করব।

তথ্য অনুসন্ধানে এই প্রতিবেদক প্রেমিক রিপন মাস্টার ও ছাত্রীর বিস্তারিত প্রেমকাহিনীর একটি অডিও ক্লিপ হাতে পান। অভিযুক্ত ছাত্রী দশম শ্রেণির শিক্ষার্থী। তারই এক ঘনিষ্ঠ বান্ধবীর প্রায় ৬ মিনিটের ওই ফোন আলাপকালে তার জনৈক এক বন্ধুকে খুব আফসোস করে বলে, যাক শেষমেশ তাদের (আমার বান্ধবী ও স্যারের) বিয়ের স্বাক্ষী হয়ে থাকব।

এ বিষয়ে অভিযুক্ত রিপন মাস্টারের কাছে ভিডিও বক্তব্য নিতে গেলে দাম্ভিকতার সাথে সাংবাদিকদের বলেন, আপনাদের মুখেই প্রথম শুনলাম। তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেপাল চন্দ্র মাহাতো বলেন, আমারা স্কুল কর্তৃপক্ষ খোঁজখবর নেব। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের কাছে জানতে চাইলে বলেন, বিষয়টি সম্পর্কে জেনে ব্যবস্থা নেয়া হবে।

নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে কিছু শুনিনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পত্নীতলায় সূর্যমুখী চাষ করে আলোড়ন তুলছেন মাসুদুল হক।

মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীমঙ্গলে রামকৃষ্ণের ১৯১তম জন্মতিথিতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বিশেষ স্বাস্থ্যক্যাম্প

পবিত্র মা‌হে রমজানকে সামনে রেখে বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দাম বে‌ড়ে‌ছে নিত্য প্র‌য়োজনীয় দ্র‌ব্যের

তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাই

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

নাগেশ্বরীতে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‍্যালি

পাঁচবিবি বাসির দুর্ভোগ লাঘবে ইউএনও

জনসংহতি সমিতির ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিলাইছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান

চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নালিতাবাড়ীতে বিআরডিবি ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত