ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫ শতাধিক দরিদ্র রোগী


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৪:৩৩

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা। শনিবার (২৬ অক্টোবর) সকালে খড়িয়া আলোকিত সমাজের আয়োজনে এবং সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশ নেয়া সব রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করে গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক দল।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সুষ্মিতা মণ্ডল তন্নী, আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুঁই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে সেবা প্রদান করেন।

খড়িয়া আলোকিত সমাজের সার্বিক সহযোগিতায় চক্ষুসেবা নিতে আসা ওহাব আলী সানা (৮২) জানান, অনেক বছর আগে চোখে ছানি পড়েছে কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারিনি। আজ আমাদের বাড়ির পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি। অপারেশনের পর আমি আবার কোরআন পড়তে পারব বলে আশা করছি।

সরমিষ্ঠা বালা (৬৮) জানান, চোখে ছানি পড়ার কারণে ভালোমতো দেখতে পাই না। টাকার অভাবে এতদিন অপারেশন করাতে পারিনি। বিনা টাকায় ছানি অপারেশন করাতে পারব, আগে কখনো ভাবিনি।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, লস্কর ইউনিয়নের খড়িয়া এলাকাসহ আশপাশের গ্রামের মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। চোখের চিকিৎসা করানো তাদের জন্য ব্যয়বহুল। তাদের কথা চিন্তা করে খড়িয়া আলোকিত সমাজ এলাকার নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করেছে। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।ভবিষ্যতে এ ধরনের চিকিৎসাসেবা ক্যাম্প অব্যাহত রাখার চেষ্টা করব।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত