পাঁচবিবিতে গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনসাধারণের চলাচলের অনেক গ্রামীণ রাস্তার বেহালদশা। গত সরকারের শাসনকালে গ্রামীণ রাস্তা কিছু পাকাকরণ করা হলেও অধিকাংশ রাস্তাই বিভিন্ন প্রজেক্টের অর্থায়নে ইট ও বালু দিয়ে করা হয়েছে। এসব রাস্তা বর্ষার পানিতে ইটের নিচের মাটি সরে ইটগুলো উঁচু-নিচু হয়েছে এবং অনেক জায়গায় ভেঙে গেছে। এমন ভাঙা রাস্তায় হেঁটে বা ভ্যান-রিকসা, সাইকেল ও মোটরসাইকেলে চলাচল কষ্টকর। এমন রাস্তায় যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনায় যাত্রীর হাত-পা ভাঙে এবং যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার উত্তরপাড়া যাওয়ার অর্ধেক রাস্তাটি দীর্ঘ কয়েক বছর আগে ইট-বালু দিয়ে তৈরি করা হয়েছে। সরেজমিন দেখা যায়, গ্রামীণ রাস্তাটির ইট-বালু সরে গিয়ে ইট উঁচু-নিচু হয়ে আছে এবং অধিকাংশ রাস্তাই ভেঙে গেছে।
ওই গ্রামের একাধিক কৃষক বলেন, গ্রীষ্মকালে অতিকষ্টে চলাচল করা গেলেও বর্ষায় অতিরিক্ত কাদায় চলাচল দুরুহ ব্যাপার। চলাচলের সুবিধার্তে প্রতি বছর আমরা গ্রামের সবাই মিলে রাস্তায় নিজ উদ্যোগে মাটি কাটি। মাঠ থেকে ঘরে ফসল আনতে ও বিক্রির জন্য বাজারে নিতে অনেক সময় ভ্যান-রিকসা চালকরাও যেতে চায় না।
স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বলেন, অনেক সময় ভ্যান-অটোর ড্রাইভার আমাদের তাদের গাড়িতে নিতে চায় না।
আইনুল হক মণ্ডল নামে এক ধান ব্যবসায়ী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই গ্রামের ছোট-বড় আমরা সবাই এমন ভাঙা রাস্তা দিয়ে চলাচল করছি। সরকারের প্রতি আমাদের সবার অনুরোধ, অতিদ্রুত রাস্তাটি পাকাকরণের মাধ্যমে দুরবস্থার অবসান হোক।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. রশিদা খাতুন বলেন, আমি সবেমাত্র দায়িত্ব পেয়েছি। তবে নতুন বরাদ্দ এলেই পবাহার গ্রামের রাস্তাটি সংস্কার করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’