ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ১৭ জেলে আটক


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১১:৫৩

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরের হাইমচর উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১৭ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে বিকালে ৪টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড হাইমচর স্টেশনের পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে ৭ জেলেকে এবং অপর ৮ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই শিশুকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এ সময় হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, বাংলাদেশ কোস্টগার্ড আউট পোস্ট হাইমচর স্টেশন পেটি অফিসার (সিডি) এম মনিরুজ্জামান, ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ ও ৪টি কাঠের নৌকো জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৪টি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জামান / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা