লোহাগড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজুর শেখ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শবিার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লোহাগড়া থানার জয়পুর এলাকার কিংকর বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আজিজুর শেখ লোহাগড়া থানার চোরখালী গ্রামের মো. আমির শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. খবির হোসেন, এএসআই, মো. ছদরুল আলম ও এএসআই মো. মিকাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আরো জানা গেছে, অভিযানকালে আজিজুর শেখের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার