ঘোড়াশালে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকসা উল্টে যাত্রীর মৃত্যু
নরসিংদীর ঘোড়াশালে কুকুর বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করার কারণে সিএনজি উল্টে ময়ূরী (৭৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়ূরী ঘোড়াশাল বস্তি এলাকার গোলাম মোস্তফার স্ত্রী। তিনি ভিক্ষুক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল এলাকার ঘোড়া চত্বর থেকে সিএনজিচালিত অটোরিকসাটি পাঁচজন নারী যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। অটোরিকসাটি বাইপাস সড়কে পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া একটি কুকুর দেখে সিএনজিচালক প্রাণীটিকে বাঁচাতে হার্ড ব্রেক করেন। এ সময় অটোরিকসাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
হার্ড ব্রেকে অটোরিকসা উল্টে গিয়ে কুকুরটি বেঁচে গেলেও ময়ূরী বেগম নামে এক যাত্রী চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য যাত্রীরা অক্ষত থাকলেও চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে অটোরিকসাচালকের পরিচয় জানা যায়নি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা