ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাগেরহাট-৪ আসন:  মোরেলগঞ্জে জামায়াত  প্রার্থী আলীম বিপুল  ভোটে বিজয়ী


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:৩১

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের সোমনাথ দে পেয়েছেন ৯৬ হাজার ৩৮৫ ভোট। 
  ঘোষিত ফলাফলে, মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ মো. আব্দুল আব্দুল আলীম পেয়েছেন ৮৯ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের সোমনাথ দে পেয়েছেন ৬৫ হাজার ৫৭৯ ভোট।  
  অপরদিকে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের ৩৮ টি কেন্দ্রের ফলাফলে অধ্যক্ষ মো. আব্দুল আলীম পেয়েছেন ২৪ হাজার ৭৩২ ভোট। আর ধানের শীষের বাবু সোমনাথ দে ৩১ হাজার ৯৫৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ২০ হাজার ১৯৪ ভোট।  ১৯৯১ও ২০০১-এর নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামি প্রার্থী মরহুম মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার আকন। 
বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পরে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আব্দুল আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা মানুষের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের সার্বিক নিরাপত্তার জন্য এক সাথে কাজ করবো। একসাথেই আমরা আমাদের এ জনপদকে গড়ে তুলবো।

আরমান / আরমান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত