ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-১ আসনে ড. মোশাররফের জয় দাউদকান্দি-মেঘনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি ৫৫.৭১%


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮০৬।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩৮ হাজার ৬১৬ জন এবং পোস্টাল ভোট মোট ১৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৫৫.৭১ শতাংশ। অর্থাৎ প্রায় ২ লাখ ৪৪ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী অন্যান্য প্রার্থীদের মধ্যে—
ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত বশির আহমেদ (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৩৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ (কলস) পেয়েছেন ২০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (ঘোড়া) পেয়েছেন ২০৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) মনোনীত বড়ূয়া মনোজীৎ ধীমান (মোটরগাড়ি) পেয়েছেন ১৪৪ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) প্রার্থী মো. আবুল কালাম (হাতি) পেয়েছেন ৪০৩ ভোট। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী মো. শফিউল বাশার (ঈগল) পেয়েছেন ৫১১ ভোট। জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান (লাঙ্গল) পেয়েছেন ৬১৯ ভোট।
ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সামগ্রিকভাবে পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়। তবে দু-একটি স্থানে কোনো কোনো দলের কর্মী-সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় কিছু কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুটা ধীরগতির ছিল বলে ভোটাররা জানান। তবুও দিনশেষে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় ভোটাররা।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। অন্যদিকে পরাজিত প্রার্থীদের পক্ষ থেকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। 

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার