ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. লিটন নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় হতে সবশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী ১২১টি কেন্দ্রের ৯৮,২২১ ভোট পেয়ে বেসরকারীভাবে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি জামায়েতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল (দাড়িপাল্লা) পেয়েছেন ৮৩,৬১৭ পেয়েছেন।
সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৬জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্ধন্ধিতা করেন। অন্যরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদত (কাপ পিরিচ) ৩২৯৯৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইব্রাহীম খলিল উল্লাহ (হাত পাখা) ৪০০৬, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন (মোটরসাইকেল) ১০৩০ ও জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) ৫৩৭ ভোট পেয়েছেন।
সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ের তথ্যানুযায়ী ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ১২১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৩২৪৯ জন। যার মধ্যে ২,২৬৩৮৩ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন, যার শতকরা পারসেন ছিল ৫৬.৬৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১৪৭১৫টি ও ‘না’র পক্ষে ভোট পড়েছে ৪৪৭৮৬ ভোট। এছাড়াও ত্রিশাল আসনে ৩৬১০ ভোট পড়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে।
উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সহকারী রির্টানিং অফিসার আরাফাত সিদ্দিকী।
Aminur / Aminur
উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন