ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাঁশখালীতে বিপুল ভোটে বিজয়ী হলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:৪১

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক  প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বেসরকারি ভাবে জয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বাঁশখালীর সর্বমোট ১১২টি কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় বাঁশখালী, ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসা সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জামশেদুল আলম।

এতে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) প্রতীকে ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে অধ্যক্ষ জহিরুল ইসলাম বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ) প্রতীকে ৮২ হাজার ২৩৭ ভোট এবং স্বতন্ত্র থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।

এছাড়াও সুন্নী জোট প্রার্থী আব্দুল মালেক আশরাফী (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৮১১ভোট,
গণঅধিকার পরিষদের আরিফুল হক তায়েফ (ট্রাক) প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৭৮ ভোট, মুসলিম লীগের এহসানুল হক (হারিকেন) প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট।

উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ভোট গ্রহণ অনুষ্ঠানকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা বেষ্টনীতে ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন বাঁশখালী উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজবি, আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশ, প্রশাসনের গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা।

আরমান / আরমান

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা