ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ২:১৯

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি, দুস্থ, এতিম-অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. রাজিব আহম্মেদ মাসুমের সভাপতিত্বে আলাচোনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খান, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাড়াশ চক্ষু হাসপাতাল, হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় দোয়া মাহফিল ও দুস্থ, এতিম-অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার