ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাটুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৩:২৪

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জের সহযোগিতায় এ সময় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে রোগী দেখা ও ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাডপ্রেশার মাপা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা দেয়া হয়।  

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমির হামজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম-মহাসচিব ডা. জিয়াউর রহমান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারজিন ইসলাম, সাটুরিয়ার বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. এসএম নাজমুল বাশার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. অমিত হাসান, সাইফুল ইসলাম বকুল, অ্যাড. মেহেদী হাসান বাদল, মো. আরিফ হোসেন, সফিক মণ্ডল উপজেলা বিএনপি ও দলের অনান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত