পাইকগাছায় জলমহালকে কেন্দ্র করে বিএনপি নেতাদের পাল্টা সংবাদ সম্মেলন
খুলনার পাইকগাছায় বাউখোলা বদ্ধ জলমহাল নিয়ে বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে করা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সেলিম জাহাঙ্গীর।
বক্তব্যে তিনি বলেন, লস্কর ইউপির বাউখোলা বদ্ধ জলমহালটি আলমতলা, লক্ষ্মীখোলা, মাঠান, চকবগুড়া, হেতালবুনিয়া, খড়িয়া ঢেমশাখালী মৌজায় অবস্থিত ৭২.৯৯ একর জমি ২২ জন ভূমিহীন বন্দোবস্তপ্রাপ্ত হন, যাদের কাছ থেকে তিনি চিংড়ি ঘের করার জন্য ডিড করে নেন। উক্ত জমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক দখল করত আওয়ামী লীগ নেতা সামরুল মোল্যা। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে সামরুল মোল্যা পালিয়ে যায়। এরমধ্যে উপজেলা বিএনপির গ্রুপিংয়ের কারণে সে একটি পক্ষের সহাতায় অপর গ্রুপের আসলাম পারভেজ ও ইমরান সরদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।
প্রতিপক্ষ গ্রুপের ইন্ধনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ বানোয়াট সংবাদ সম্মেলন করা হয়, যার প্রতিবাদে সেলিম জাহাঙ্গীর এই পাল্টা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেন।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন