বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঈশ্বরদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় রেলগেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দলীয় সঙ্গীতের সাথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব, বিএনপি নেতা এসএম ফজলুর রহমান, আলাউদ্দিন বিশ্বাস, ইলিয়াস হোসেন, আনোয়ার হোসেন জনি, হুমায়ুন কবীর দুলাল, উপজেলা যুবদল নেতা আতিয়ার রহমান, মতিয়ার রহমান, সাজেদুল ইসলাম দুলাল, রাজু আহমেদ, আনোয়ার মালিথা, বাবু সরদারসহ বিএনপি ও যুবদলের ঈশ্বরদী পৌর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ