পঞ্চগড়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্পিইন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পিইনের উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহবুব রহমান সুমন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবুর নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ। আলোচনা সভা সঞ্চালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর