ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে স্কুলের জমি দখলের পাঁয়তারা, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৪:৫৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পনগরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের জমি দখলের প্রতিবাদ ও জমি রক্ষায় মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার প্রতাবেরচর এলাকায় মেঘনা শিল্পনগরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতিষ্ঠানটর ৫ শতাধিক শিক্ষার্থী, শতাধিক মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীদের অভিবাবক এবং এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ ভূমিদস্যু কানকাটা মতিনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। 

এ সময় শিল্পনগরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক জানান, গত বৃহস্পতিবার ভূমিদস্যু মতিন ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে স্কুলের জায়গায় অবস্থিত মার্কেট ও মুক্তিযোদ্ধাদের ভবনের জায়গা মতিনের দাবি করে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। ২০১১ সাল থেকে আমি এই স্কুল কর্মরত। কখনো কাউকে স্কুল মার্কেটের জায়গার দাবিদার হিসেবে দেখিনি। এই ভুমিদস্যু মতিন বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। 

সোনারগাঁয়ের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা বলেন, প্রতাবেরচর এলাকায় সরকারি খাস খতিয়ানের জায়গায় আমরা মুক্তিযোদ্ধারা প্রায় ২০ বছর যাবত একটি ভবন নির্মাণ করে নিয়মিত অফিস করে আসছি। তবে এলাকার ঝাউচর গ্রামের মৃত পীর মোহাম্মদের ছেলে চিহ্নিত ভূমিদস্যু কানকাটা মতিন বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে আঁতাত করে সরকারি স্কুল ও মুক্তিযোদ্ধা ভবনের জায়গাটিতে সাইনবোর্ড সাঁটিয়ে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি আরো বলেন, কানকাটা মতিন ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মেঘনা শিল্পনগরী এলাকায় ১০টি শিল্পপ্রতিষ্ঠানের জায়গা কেনার দালালি করে। সে সময় এলাকাবাসীর কাছ থেকে এক শতাংশ জায়গা কেনার কথা বলে প্রতারণা করে মানুষের কয়েক বিঘা জায়গা লিখে নিয়ে ওই কোম্পানির কাছে বিক্রি করে। ওই সময় মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক বনে যায়। পরে ২০০৫ সালে দিকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই শত শত এলাকাবাসী ভূমিদস্যু কানকাটা মতিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তার বাড়ি ঘেরাও করে এলাকাছাড়া করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবারো মানুষের জায়গাজমি দখল করতে ভূমিদস্যু কানকাটা মতিন বেপরোয়া হয়ে উঠছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঝাউচর গ্রামের মৃত পীর মোহাম্মদের ছেলে চিহ্নিত ভূমিদস্যু আব্দুল মতিন ওরফে কানকাটা মতিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে আঁতাত করে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতাদের সাথে ৩০ লাখ টাকার কন্ট্রাক্ট করে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের জায়গাটিতে সাইনবোর্ড সাঁটিয়ে জবরদখলের চেষ্টা করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সোনারগাঁ ইউএনও এবং এসিল্যান্ডের মাধ্যমে ভূমিদস্যু বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। 

অভিযুক্ত মতিন ওরফে কানকাটা মতিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এটা কোনো খাস খতিয়ানের জায়গা নয়। তিনি খরিদসূত্রে ওই জায়গার মালিক বলে জানান। তবে এলাকায় বসবাস না করার কারণে কখনই ভোগদখলে ছিলেন না। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। বিএনপির আমল, তাই তিনি তার জায়গা দাবি করে দখল করতে গেছেন বলে জানিয়েছেন।

এমএসএম / জামান

সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি

ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩

সুদের টাকা পরিশোধ করতে না পারায় দরজা ভেঙ্গে ঘরের মালামাল লুট করে নেয়ার অভিযোগ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ টেপটেনিস ক্রিকেট বোর্ড (বিটিসিবি)

নেত্রকোণায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জে শ্মশান থেকে মাথার খুলি চুরি: আটক ৩

পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার-২

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন