ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘোড়াশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ২:১২

তিনমাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের রাজাব এলাকার কাপকেক এক্সপার্ট লিমিটেডের পুতুল ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনঘণ্টা ফ্যাক্টরির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক অবরোধ করেন তারা।এ সময় সড়কের উভয় পাশের ৬ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।ফ্যাক্টরির শ্রমিকরা অভিযোগ করেন, গত তিনমাস ধরে আমরা বেতন পাচ্ছি না। চলতি মাসের আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৮ তারিখ হয়ে গেলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। পাঁচ বছরের সার্ভিস চার্জ দেওয়া হয়নি এখনো। তাই আজ সকাল থেকেই আমরা আন্দোলনে নেমেছি। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে ছিল ঘণ্টার পর ঘণ্টা। সড়কে চলাচলকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধ করে এ আন্দোলন করা ঠিক হচ্ছে না তাদের। আর মালিকপক্ষকেও তাদের দাবি মেনে নেওয়া উচিত।
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। পরে  কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে কাজ ফিরে যান।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা