ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম টেস্ট নিয়ে যে পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৪:৪০

মিরপুর টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লেটার মার্ক তুলেছে দক্ষিণ আফ্রিকা। স্পিন বান্ধব উইকেটেও পেস বোলাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্য। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে প্রোটিয়ারা।

চট্টগ্রাম টেস্টের আগে আলোচনায় সাগরিকার উইকেট। ম্যাচের আগের দিন আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন এইডেন মার্করাম। সেখানেই জানালেন চট্টগ্রামের উইকেট নিয়ে বিশেষ পরিকল্পনা তার দলের।

মার্করাম বলেন, 'প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কিভাবে ফেলতে হবে সেটা নিয়ে ছেলেরা কাজ করছে।'

'সে জন্য তাদেরকে নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কিভাবে খেলব। আমাদের উপরের সারির যে ৬জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।'

শেষ টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে মার্করাম বলেন, 'আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরও ৫টি ম্যাচ আছে, সেগুলোতে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব।'

'তবে আমাদেরকে লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এই সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এই সুযোগটা আমরা দিতে চাই।'

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা