ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারহানা জামান


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ফারহানা জামান।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করায় এবং ২৭ অক্টোবর ২০২৪ তারিখ অপরাহ্ণে বিভাগীয় চেয়ারম্যান পদ হতে অব্যাহতি নেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারামতে অধ্যাপক ড. ফারহানা জামানকে পরবর্তী তিন বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আজ ২৮ অক্টোবর ২০২৪ খ্রি. হতে কার্যকর হবে।

উল্লেখ, অধ্যাপক ড. সাবিনা শরমীন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ও প্রথম নারী ট্রেজারার হিসেবে নিয়োগ পান। ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। ফলে শূণ্য এপদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) অনুযায়ী ড. ফারহানা জামানকে বিভাগটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?