ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিচারকের আসনে শবনম ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:৫২

দেশের জনপ্রিয় অভিনয় তারকাদের একজন শবনম ফারিয়া। ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। জনপ্রিয়তা নিয়ে পা রাখেন নাটকের অভিনয়ে। গ্ল্যামার, অভিনয়ের সাবলীলতা তাকে এনে দিয়েছে খ্যাতি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। কাজ করছেন ওটিটির বিভিন্ন সিরিজ-ওয়েব ফিল্মেও।

এবার শবনম ফারিয়াকে দেখা যাবে নতুন পরিচয়ে। তিনি হাজির হচ্ছেন বিচারক হিসেবে। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি প্রতিযোগিতা মাসের্ল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি। তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত শবনম ফারিয়া। তিনি বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’ -এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণি অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটাও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’

জানা গেছে, এরইমধ্যে দেশের নানান অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকডিংয়ের কাজ।

২০১০ সালে ‘হা শো’ - এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এবারের আসরেও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়।

‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

এমএসএম / এমএসএম

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান