মাহিদুলের ক্যাচ মিসে প্রথম সুযোগ হাতছাড়া
হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়েছিলেন টনি ডি জর্জি। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। সপ্তম ওভারে ডি জর্জি রক্ষা পেলেন ৬ রানে। এখন পর্যন্ত ইতিবাচক খেলছেন প্রোটিয়া দুই ওপেনার। ১০ ওভারে বিনা উইকেটে ৪৪ রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন মার্করাম ও জর্জি।
বাংলাদেশের একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটের কারণে নেই লিটন দাস ও জাকের আলী। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আছে দুটি। অফ স্পিনার ডেন পিটের জায়গায় এসেছেন সেনুরান মুথুসামি। ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কির জায়গায় নেওয়া হয়েছে পেসার ডেন প্যাটারসনকে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার না থাকার কথা জানানো হয়েছিল আগেই।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ