ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী-সমর্থকরা : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে, তা কোনোভাবেই বৃথা হতে দেয়া যাবে না। অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী-সমর্থকরা। সোমবার (২৮ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, লুটপাট-চুরি নয়, শৃঙ্খলা-সততা আর দেশপ্রেমের রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে। জনতার শক্তির কাছে সব অন্যায় পরাজয় স্বীকার করতে বাধ্য।
পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।
T.A.S / জামান
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন