ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে অস্বস্তিতে রেখে মধ্যাহ্নভোজে দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ১২:১৬

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ১ উইকেটে ১০৯ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। স্বাগতিদের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে টনি ডি জর্জি ৪৯ রানে আর ত্রিস্টান স্টাবস খেলছেন ২৩ রান নিয়ে। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সফরকারীদের দলীয় ৬৯ রানের মাথায় বহুল প্রতিক্ষিত উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।

১৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়েন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে