পটিয়ায় এতিমখানা নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগ
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের হাজী আবদুছ ছাত্তার জামে মসজিদের এতিমখানা ও হেফজখানা নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদের জায়গা রক্ষা এবং এতিমখানা নির্মাণকাজ করতে মসজিদ কমিটির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম উল্লাহ বাদী হয়ে পটিয়া থানায় ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) বরাবরে মো. মুসা, মো. রমজান আলী ও ফারজানা বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এছাড়াও মসজিদ কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ ডাকযোগে প্রেরণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের বৈলতলী রোডস্থ হাজী আলম শাহ সড়কসংলগ্ন হাজী আবদুছ ছাত্তার জামে মসজিদ অবস্থিত। উক্ত মসজিদে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ৫০০-৬০০ জন মুসল্লির সমাগম ঘটে। মসজিদের আওতাধীন হেফজখানা ও এতিমখানা নির্মাণের জন্য জনৈক মাহমুদুর রহমানের কাছ থেকে সাব-বিক্রয় কবলা মূলে বিএস ১৬৩/১৬৮/১৬৯ দাগে আন্দরে ০.০২২৪ একর ভূমি রেজিস্ট্রি করা হয় এতিমখানার নামে। উক্ত খরিদা সম্পত্তি মসজিদের নামে বিএস নামজারি চূড়ান্ত প্রচার রয়েছে। কিন্তু প্রতিপক্ষ তা না মেনে গায়ের জোরে স্থানীয় কিছু রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় মুসা ও রমজান আলীর নেতৃত্বে গত ৮ মে এতিমখানা ও হেফজখানা নির্মাণকাজে বাধা দেয়। এতে স্থানীয় জনসাধারণ ও মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে আবদুছ ছাত্তার জামে মসজিদের প্রতিষ্ঠাতা প্রবাসী হাজী আবুল বশর, হাজী আবুল কালাম ও মোহাম্মদ ফরিদ জানান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আল্লাহর ঘর। মসজিদটি নির্মাণে কোটি টাকা ব্যয় করেছি, যার ফলে পটিয়ায় পৌরসভার মধ্যে দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে। একটি কুচক্রী ও প্রভাবশালী মহলের ইন্ধনে প্রতিপক্ষ মুছা ও রমজান আলী লোভের বশবর্তী হয়ে এতিমখানার জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে মসজিদ কমিটি ও মোতওয়াল্লীগণ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, থানার ওসি রেজাউল করিম মজুমদারসহ সংসস্নিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এমএসএম / জামান
রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন চারা বিতরণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা
পূর্বধলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২০ ঘণ্টা পর মিলল সন্ধান
গোদাগাড়ীতে ৭ হাজার ৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইউএনও’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি, তেঁতুলিয়ায় মানববন্ধন
তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে প্রায় হাত পা বিচ্ছিন্ন
ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. নাসিম আলী
নগত টাকা নিয়ে শ্যামনগরে প্রেমের টানে চার সন্তানের মা প্রেমিকের সাথে উধাও,আদালতে মামলা
শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
নোয়াখালীতে নারীকে মারধর, বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ