ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শারীরিক ও মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার : জাককানইবি উপাচার্য


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:৩৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘মনের স্বাস্থ্য কী, কেন এবং কিভাবে যত্ন নিতে হয়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মশালা শুরু হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মিজানুর রহমান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক কাউন্সিলিং মোছা. আদিবা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজহারুল ইসলাম।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে এমন একটি আয়োজন করায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, যার স্বাস্থ্য ভালো সে সমাজে বেশি প্রোডাক্টিভিটি দিতে পারে। সেটা শারীরিক বা মানসিক উভয় ক্ষেত্রেই। এই জায়গায় ঘাটতি থাকলে তার প্রোডাক্টিভিটি কম। আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে আমরা বাজেটে স্বাস্থ্য খাতে সেই পরিমাণ বরাদ্দ রাখতে পারি না। জিডিপির ১ শতাংশেরও কম স্বাস্থ্য খাতে বরাদ্দ। শারীরিক ও মানসিক স্বাস্থ্য খাতে আরো বেশি বরাদ্দ রাখা দরকার।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?