মনোহরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। চার শতাধিক হতদরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যাহ জিকুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কামরু, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, জহিরুল ইসলাম জুয়েল, নূর মোহাম্মদ, বাহারুল আলম বাবর, যুবদলের সিনিয়র সদস্য মো. মমিন খান, খিলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক লিটন, যুগ্ম-আহ্বায়ক মহিনুদ্দিন ভূঁইয়া, সরসপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিয়ান আনোয়ার, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মেহেদীসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
T.A.S / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন