পরাজিত শক্তিরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না : লালন
নবনির্বাচিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের (IEB) HAGS, Honorary Assistant General Secretary (Human Resources And Development) প্রকৌশলী নুর আমিন লালন দৈনিক সকালের সময়কে বলেছেন, সকল বৈষম্য দূর করে সবাইকে সাথে নিয়ে পথ চলতে চান। সেই সাথে দেশের সকল সচেতন জনগণকে সজাগ থাকতে বলেন যেন, জুলাই-আগস্টের গণহত্যার বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, সেটা যেন সেই খুনি হাসিনার দোসররা আবার ভূলুণ্ঠিত করতে না পারে। এজন্য তিনি সবাইকে দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন, যেন পরাজিত শক্তিরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
প্রকৌশলী নুর আমিন লালন অ্যাসোসিয়েশন অর ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী ঘাটের আলোকদিয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রকৌশলী নুর আমিন লালন। তার ছাত্রজীবন শুরু হয় মিল্কভিটা প্রিপারেটরি স্কুলের মাধ্যমে। তিনি পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে স্কলারশিপ পান। হাই স্কুল জীবন শেষে তিনি ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। সেখান থেকেই তার মূলত রাজনৈতিক জীবনে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি।
দীর্ঘকাল স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে সার্বক্ষণিক রাজপথ থেকে শুরু করে সব জায়গায়ই তার স্বরূপ উপস্থিতি ছিল। তিনি তার সুন্দর জীবন বিসর্জন দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য নিজেকে রাজনীতিতে নিয়োজিত করে নানান দমন-পীড়ন, জেল-জুলুমের শিকার হন। তারপরও তিনি কখনো পিছপা হননি।
তিনি জিয়া পরিবারের প্রতি আস্থা এবং দেশের মানুষের ভোটাধিকার ফেরত আনার জন্য সব সময় রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন (IEB)-কে সাধারণ ইঞ্জিনিয়ারসহ সকল ইঞ্জিনিয়ারদের জন্য আস্থার ও সম্মানের জায়গা এবং অধিকারের আদায়ের জায়গা হিসেবে গড়ে তুলতে চান।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন